বারাসা বার্তা সংস্থার বরাত দিয়ে ইকনার রিপোর্ট: জনাব আলী আল-আদীব বাগদাদে অনুষ্ঠিত ‘জাতীয় সন্ধী স্থাপনে ধর্মীয় আলেমদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে বলেন: এখনও পর্যন্ত ইরাকের অনেক অঞ্চলে সালাফী ও ওয়াহাবীদের তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন: ইরাকের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীতে এমন কিছু বিষয় সংযোজন করা হয়েছে যেগুলো ওয়াহাবী চিন্তাধারার প্রসার ঘটায়।
তিনি আরো বলেন: কয়েক বছর পূর্বে ইরাকের শিয়া ও সুন্নি ওলামাগণ মক্কা শহরে সৌদি সরকারের তত্ত্বাবধানে ইরাকে রক্তপাত বন্ধ ও দেশের অভ্যন্তরিন ঐক্যকে শক্তিশালী করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।
জনাব আদীব বলেন: ২০০৩ সালে স্বেচ্ছাচারী সাদ্দাম সরকারের পতনের পর হতে ইরাকী কর্মকর্তারা এ বিষয়টি সম্পর্কে বারংবার সতর্ক করে দিয়েছে যে, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু কিছু দেশ সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে এবং ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদেরকে সহযোগিতা করে থাকে।#851086