IQNA

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের মুসলমানদের বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে

21:43 - September 03, 2011
সংবাদ: 2180677
আন্তর্জাতিক বিভাগ: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মুসলমানদের বিশেষ সমাবেশ ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাতে তারা পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং বিশ্ববাসীর নিকট দ্বীন ইসলামের সন্ধী ভিত্তিক বাণী পৌঁছে দিতে পারে।
Chron এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সমাবেশ আগামীকাল ৪ঠা সেপ্টেম্বর টেক্সাস রাজ্যের সেন্ট এন্টোনিও শহরের সিক্স ফ্লেক্স পার্কে এ প্রদেশের ৩ সহস্রাধিক মুসলমানের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সমাবেশ ‘মুসলিম পরিবার দিবস’ শীর্ষক শিরোনামে পবিত্র রমজান মাসের সমাপ্তি, ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা প্রতিরোধের উদ্দেশ্যে ১১ই সেপ্টেম্বরের ঘটনার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সমাবেশ বক্তব্য, জামাতে নামায আদায়সহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।#853500
captcha