রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলরগণ (বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত) ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান জনাব খোররামশাদের সাথে ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পন পূর্বক এ মহান নেতার সাথে পূনরায় তার মহান উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কালচারাল কাউন্সলরদের ৯ম বিশেষ সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সেলরগণ ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে গত ৩রা সেপ্টেম্বর ইমাম খোমেনী (রহ.)-এর মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ পূর্বক ইসলামি বিপ্লবের মহান নেতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
বলাবাহুল্য উক্ত সম্মেলন গত ৪ঠা সেপ্টেম্বর হতে শুরু হয়েছে এবং আগামী ৮ই সেপ্টেম্বর নাগাদ অব্যাহত থাকবে।#854039