রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ দিবসের শোক অনুষ্ঠান গত ৮ই শাওয়াল (উগ্র ওয়াহাবী গোষ্ঠী কর্তৃক জান্নাতুল বাক্বী ধ্বংস দিবস উপলক্ষে) সৌদি আরবের কাতিফ প্রদেশের আল-আওয়ামিয়াহ সিটির ইমাম হুসাইন (আ.) জামে মসজিদ ও সাইয়্যেদা যায়নাব স্মৃতি সংঘের উদ্যোগে পালিত হয়েছে।
ইমাম হুসাইন (আ.) জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি মাগরিব ও ঈশার নামাযান্তে শুরু হয়। এতে সৌদি আরবের বিশিষ্ট শিয়া খতিব ও আলেম শেইখ নাজী আল-ইবাদ উপস্থিত ছিলেন।
সাইয়্যেদা যায়নাব স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান একই দিনে স্থানীয় সময় রাত ৯:১৫ মিনিটে শেইখ মুহাম্মাদ মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত শোক অনুষ্ঠানে শোকগাথা পাঠ করেন বান্দার আল-শুরাইমী ও হাসান আল-উসাইরী।#856363