IQNA

ফিলিস্তিনী শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কোর্সে আইসেসকো’র সহযোগিতা

7:29 - September 10, 2011
সংবাদ: 2184010
সাংস্কৃতিক বিভাগ: পবিত্র কুদস শহরে আয়োজিত ফিলিস্তিনী শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করবে ইসলামি শিক্ষা-প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা (আইসেসকো)।
ISESCO এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফিলিস্তিনের জাতীয় শিক্ষা ও সংস্কৃতি কমিশন কর্তৃক আয়োজিত শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের জন্য গত ৮ই সেপ্টেম্বর বিশেষ বাজেট পাশ করেছে আইসেসকো।
বাজেটের পরিমাণ এখনো প্রকাশিত না হলেও জানা গেছে যে, এ কর্মসূচী আইসেসকো’র ২০১১ সালের ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচী’র আওতায় পড়বে।
রামুল্লাহ’তে অবস্থিত ফিলিস্তিনের শিক্ষা-প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কমিশন আইসেসকো’র সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে যাচ্ছে।#857240
captcha