IQNA

জায়নবাদীদের কর্তৃক মহানবী (স.)-এর প্রতি অবমাননা

23:13 - September 11, 2011
সংবাদ: 2185355
আন্তর্জাতিক বিভাগ: জায়নবাদী ইহুদী বসতির কিছু ইহুদী গত শুক্রবার ভোরে ‘বিরযিত’ শহরের জামে মসজিদে হামলা চালিয়ে মহানবী (স.) ও ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর বিভিন্ন শ্লোগান লিখেছে।
Europe1 এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইউরোপীয় বার্তা সংস্থাসমূহ হামলাকারীরা অজ্ঞাত বলে প্রতিবেদনে উল্লেখ করলেও ফিলিস্তিনী বার্তা সংস্থাসমূহ ঘোষণা করেছে যে, উগ্র জায়নবাদীরা গত শুক্রবার পশ্চিম তীরের বিরযিত শহরের মসজিদ ও বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে মহানবী (স.), ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে হিব্রু ভাষায় বিভিন্ন শ্লোগান লিখে রেখে যায়।
উল্লেখ্য, বিগত দুই সপ্তাহে এ নিয়ে তৃতীয় বারের মত ইহুদী বসতিতে বসবাসরত উগ্র ইহুদীরা পশ্চিম তীরের মসজিদে হামলা চালিয়েছে।#857920
captcha