IQNA

23:14 - September 11, 2011
সংবাদ: 2185356

বাহরাইনে রয়টার্স সাংবাদিক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক বিভাগ: গত বৃহস্পতিবার ৮ই সেপ্টেম্বর রয়টার্স ফটো সাংবাদিক স্বৈরাচারী বাহরাইনী সরকারের বাহিনী’র ছোঁড়া প্লাস্টিকের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বাহরাইনে প্রকাশিত দৈনিক আল-ওয়াসাত –এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রয়টার্সের ফটো সাংবাদিক হামদ মুহাম্মাদ ইকবাল (৩৬) বৃহস্পতিবার বিকেলে বাহরাইনের আলী গ্রামের মিছিল হতে ছবি তোলার সময় গলায় গুলিবিদ্ধ হন।
তিনি বলেন যে, বৃহস্পতিবারের মিছিল হতে ছবি তোলা শেষে তিনি পায়ে হেটে গাড়ীর দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় তিনি ৪টি গাড়ী ভর্তি দাঙ্গা বাহিনী’র সদস্যদেরকে দেখতে পান যারা ঐ স্থান হতে অতিক্রম করছিল।
তিনি আরো বলেন: ঐ অঞ্চলে কোনরূপ সমাবেশ হয়নি এবং দাঙ্গা বাহিনী হঠাৎ গুলি চালাতে শুরু করলে আমার গলায় একটি গুলি বিদ্ধ হয়।#857877
captcha