আল-আলাম চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত ৯ই সেপ্টেম্বর মিশরের বিক্ষুব্ধ জনতা ইসরাইলী দূতাবাসের এক পাশের দেয়াল ভেঙ্গে দূতাবাস অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দূতাবাস দখল করে নেয়।
ইসরাইলী প্রচার মাধ্যমসমূহে এ খবর প্রকাশিত হওয়ার পর জায়নবাদী ইসরাইলী পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সকল কর্মকর্তাকে তেলআবিবে প্রত্যাবর্তনের নির্দেশ দেয়।
এছাড়া জায়নবাদী ইসরাইলী টেলিভিশন ঘোষণা করে যে, ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান নিজেই এ বিষয়টি নিয়ন্ত্রণ করছেন এবং মিশরীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
বলাবাহুল্য, গত ৯ই সেপ্টেম্বর লক্ষ লক্ষ মিশরীয় জনতার মিছিলের পর আত-তাহরীর স্কয়ার হতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা হাতুড়ী হাতে ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দিতে ইসরাইলী দূতাবাসের দিকে অগ্রসর হয়।#857532