IQNA

জর্ডানে ইসরাইলী দূতাবাস দখল করে নেয়ার উদ্দেশ্যে জনগণের প্রতি বিক্ষোভে অংশগ্রহণের আহবান

11:59 - September 13, 2011
সংবাদ: 2186452
আন্তর্জাতিক বিভাগ: ইসরাইলের সাথে সাধারণ সম্পর্ক রক্ষার বিরোধীরা সামাজিক ওয়েব সাইট ফেইসবুকে আগামী বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) জায়নবাদী ইসরাইলের দূতাবাস দখল করে নেয়ার জন্য মিলিয়ন লোকের বিক্ষোভের আহবান জানিয়েছে।
Chapress এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসরাইলের সাথে সাধারণ সম্পর্ক রক্ষার বিরোধীরা ফেইসবুকে ঘোষণা করেছে যে, জর্ডানের রাজধানীতে ইসরাইলী দূতাবাস বন্ধের উদ্দেশ্যে এ বিক্ষোভ মিছিলের আহবান জানানো হয়েছে।
রাজধানী আমানে’র ‘আল-রাবিয়াহ’ অঞ্চলে অবস্থিত ‘আল-কাকুতি’ মসজিদের নিকট এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে এতে এক মিলিয়ন লোকের অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
এ আহবানের পর ইসরাইলী দূতাবাসের চতুর্পাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে বিক্ষুব্ধ জনতা কায়রোর ন্যায় কোন ঘটনা ঘটাতে না পারে।
জর্ডানের ইসলামিক এ্যাকশন ফ্রন্ট পার্টির নির্বাহী কার্যালয়ের ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তা মুরাদ আদায়েলাহ বলেছেন: জর্ডান সরকারের উচিত যতদ্রুত সম্ভব আমানে জায়নবাদী ইসরাইলী দূতাবাস বন্ধ করে দেয়া। কেননা জায়নবাদী ইসরাইলের উপর্যপুরী হামলা সত্ত্বেও জর্ডানে এ দূতাবাসের অবস্থান জর্ডানের জন্য একটি কলঙ্ক স্বরূপ এবং দেশের স্বার্থ বিরোধী।
তিনি বলেন: যে ঘটনা কায়রোতে ঘটেছে তা এ বিষয়ে একটি স্পষ্ট বাণী যে, আরব ও ইসলামি দেশসমূহের বিপ্লবী জনতা ও ইসলামি জাতি সমূহের সমস্যা সমাধান এবং ফিলিস্তিনকে জায়নবাদীদের থাবা থেকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ।#859104
captcha