আন্তর্জাতিক গ্রুপ: ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। তিনি বলেন, ২০০১ সালের ভয়াবহ হামলার পর মার্কিন সরকার ইরাকে সামরিক অভিযানের যে সিদ্ধান্ত নিয়েছিল তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে। ৯/১১ এক দশকপূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে গতকাল তিনি এ কথা বলেন।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা(ইকনা) : ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। তিনি বলেন, ২০০১ সালের ভয়াবহ হামলার পর মার্কিন সরকার ইরাকে সামরিক অভিযানের যে সিদ্ধান্ত নিয়েছিল তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে। ৯/১১ এক দশকপূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে গতকাল তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইরাকের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র থাকার কথা বলে যেসব গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল তার বেশিরভাগই ভুল ছিল। ইরাক যুদ্ধের বিষয়ে কলিন পাওয়েল বলেন, ওই সব তথ্য ছিল তার জীবনে একটা কলঙ্কজনক ঘটনা। আমি এর পরিণতি বুঝতে পেরেছিলাম এবং এ জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমার কিছুই করার ছিল না, আমার কথায় কোনো কিছু পরিবর্তন হতো না। বড়জোর আমি এর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিতে পারতাম।
858739