IQNA

পারস্য উপসাগরীয় দেশসমূহে ২৪তম কুরআন ও হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

18:10 - September 15, 2011
সংবাদ: 2187790
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পারস্য উপসাগরীয় দেশসমূহের ২৪তম কুরআন ও হাদীস প্রতিযোগিতা আগামী ২২শে সেপ্টেম্বর হতে কুয়েতে শুরু হতে যাচ্ছে। এ প্রতিযোগিত আগামী ২৭শে সেপ্টেম্বর নাগাদ অব্যাহত থাকবে।
কুয়েত বার্তা সংস্থা (Kuna) এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা কুয়েতের জাতীয় ক্রীড়া ও যুব সংস্থা (Pays) এর উদ্যোগে অনুষ্ঠিত হবে। এতে পারস্য উপসাগরীয় দেশসমূহের প্রতিদ্বন্দীরা দু’টি বিভাগে (কুরআন ও হাদীস) পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।
কুয়েতের জাতীয় ক্রীড়া ও যুব সংস্থার প্রধান ফায়সাল আল-জাযাফ এ সংস্থার যুব বিভাগের প্রধান ও প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান জাসেম ইয়াকুবীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ঘোষণা করেছেন যে, এ প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কাজ বেশ কিছুদিন পূর্ব হতে শুরু হয়েছে।
তিনি বলেন: এ পরিষদ ইতিমধ্যে প্রতিযোগিতার বিচারকগণের নাম নির্ধারণ করেছে। তাদেরকে প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার জন্য আমন্ত্রণ পত্র প্রেরণসহ আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি বেসরকারী সংস্থার কর্মকর্তাদেরকে ইতিমধ্যে এ প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।#860021
captcha