রয়টার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত ১৩ই সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসের পাশে পরপর দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় এ সময় সন্ত্রাসীদের গোলাগুলির শব্দও শোনা গেছে।
কাবুল পুলিশ ঘোষণা করেছে যে, গত ১৩ই সেপ্টেম্বর মার্কিন দূতাবাসকে লক্ষ করে রকেট হামলা চালানো হয়।
আল-আরাবিয়াহ টিভি চ্যানেল ঘোষণা করেছে যে, কাবুলে দূতাবাস এলাকায় দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ বিস্ফোরণের ফলে এ অঞ্চলের দিকে আসা সকল সড়ক বন্ধ করে দেয়া হয়।
কাবুল অপরাধ দমন বিভাগের প্রধান মুহাম্মাদ যাহের এ সম্পর্কে বলেন: মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরণ ঘটানো হয় এবং ‘আব্দুল হাক্ক’ স্কয়ারের আশেপাশে অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে দেখা গেছে।
অপর দিকে কাবুল বিস্ফোরণের কয়েকঘন্ট পূর্বে লিবিয়ার রাজধানী ত্রিপোলী’র পশ্চিম অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ করে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
পশ্চিম ত্রিপোলী’র ‘হাই শোহাদা’ অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনকে লক্ষ করে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#860323