ইসলামি চিন্তা ও সংস্কৃতি বিষয়ক গবেষণা কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি চিন্তা ও সংস্কৃতি বিষয়ক গবেষণা কেন্দ্রের অনুবাদ বিভাগের প্রধান সিয়াভাশ নাদেরী ফারসানী এ কথা ঘোষণা করে বলেন: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী আকবার রাশাদ রচিত ‘ধর্মের দর্শন’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে যা জনাব মূসা যাহের কর্তৃক অনূদিত হয়েছে।
তিনি বলেন : উস্তাদ মুজতাবা তেহরানী কর্তৃক রচিত ৪ খণ্ডের ‘ঐশী নৈতিকতা’ শীর্ষক গ্রন্থটি অনুবাদ করেছেন যিয়াউদ্দীন খাযরাজী। এ গ্রন্থটি ইসলামি চিন্তা ও সংস্কৃতি বিষয়ক গবেষণা কেন্দ্রের অনুবাদ ও প্রকাশণা বিভাগ, আল-গ্বাদীর প্রকাশণীর সহযোগিতায় আরবী ভাষায় প্রকাশ করেছে।#859934