IINA এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ৫১টি ইসলামি দেশের ৩৫০ জন সাংসদ এ বৈঠকে অংশগ্রহণ করবেন।
বৈঠকে অংশগ্রহণকারী সাংসদগণ ইন্দোনেশিয়ার পালামবাঙ্গ শহর এবং এ শহরে অবস্থিত মসজিদসমূহ পরিদর্শন করবেন।
বলাবাহুল্য, ২০১০ সালে এ বৈঠকটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান উক্ত অধিবেশন বয়কট করে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানি উক্ত বিবৃতিতে উল্লেখ করেছিল যে, ইত্তিহাদিয়াহ বাইনুল মাজালিস আল-ইসলামী দীর্ঘ ১২ বছর যাবত এর গঠনের মূল উদ্দেশ্যের প্রতি অনঢ় ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠক সংস্থা গঠনের মূল উদ্দেশ্য হতে বিচ্যুত হয়েছে এবং কিছু কিছু দেশ নিজেদের অসামঞ্জস্যিক আচারণের মাধ্যমে এ ইউনিয়নকে আঘান হানার হীন চেষ্টা শুরু করেছে।#860719