Saphirnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মাদ্রাসা ৫০০ বর্গমিটার জমির উপর ক্রেইল মসজিদের পাশে নির্মাণ করা হয়েছে এবং আগামী মাসের প্রথম সপ্তাহ হতে চালু করা হবে।
এ মাদ্রাসাতে ছাত্ররা ফ্রান্স জাতীয় শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়াদিসহ আরবী ও ইংরেজী ভাষা শিক্ষা, পবিত্র কুরআন তেলাওয়াত ও হেফজ শিক্ষা, ইসলামি ফিকাহ ও হাদীস শিক্ষাসহ অন্যান্য শিক্ষা প্রদান করা হবে।
এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাড় চার লাখ ইউরো অর্থ ব্যায়ে মুসলমানদের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সংস্থার উদ্যোগে নির্মিত ও সরকারী বোর্ড রেজিষ্ট্রি করা হয়েছে।
গাজ্জালী মাদ্রাসাটি হচ্ছে ওয়াইজ অঞ্চলের প্রথম ধর্মীয় মাদ্রাসা। এতে অনুর্ধ্ব দশ বছরের ছেলে-মেয়েরা নাম নিবন্ধন করতে পারবে।#862063