IQNA

ভারতে মুসলমানদের জন্য বিশেষ মোবাইল সেট বাজারজাত

17:49 - September 19, 2011
সংবাদ: 2190142
সাংস্কৃতিক বিভাগ: ভারতীয় আইটেল কোম্পানী প্রথমবারের মত মুসলমানদের জন্য বিশেষ মোবাইল বাজারে ছেড়েছে।
The Mobile Indian এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: I-786 মডেলের এ সেটটিতে যে সকল অপশন রয়েছে তম্মধ্যে আযান প্রচার, শরয়ী সময় ঘোষণা, হিজরী ক্যালেন্ডার, কেবলা নির্দেশক এবং যাকাত কাউন্টার উল্লেখযোগ্য।
এ মডেলের সেটটি আইটেল কোম্পানী কর্তৃক এদেশের মুসলিম ওলামাদের সাথে পরামর্শ এবং তাদের অনুমতিক্রমে বাজারজাত করেছে।
আইটেল কোম্পানী ঘোষণা করেছে যে, I-786 মডেলের সেটটি বিক্রয়ের অর্থের শতকরা ২.৫ ভাগ যাকাত হিসেবে অভাবী ও বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।
এ সেটটিতে অপর যে সকল সুবিধাদি দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে ডুয়াল সিম কার্ড ব্যবহারের সুবিধা এবং ইংরেজী, ফার্সি, আরবী, হিন্দী, তুর্কী, বাংলা, থাই, ভিয়েতনামীজ, মালায়ু ও বার্মিজ ভাষা ব্যবহারের সুবিধা ইত্যাদি।#863779
captcha