IQNA

সন্ত্রাসবাদী বিস্ফোরণ সিরিজ কারবালাকে কাপিয়ে তুলেছে(প্রকম্পিত করেছে)

18:25 - September 25, 2011
সংবাদ: 2193021
আন্তর্জাতিক বিভাগ: ইরাকী পুলিশ কারবালা শহরের পাসপোর্ট অফিসের কাছাকাছি দক্ষিণ বাগদাদে আত্মঘাতী বোমা হামলার খবর দিয়েছে।
ইরানী কুরআন বিষয়ক বার্তা সংস্থা(ইকনার) রিপোর্ট: ইরাকী পুলিশ সূত্র জানিয়েছে: কারবালঅতে আজকের চারটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
কারবালার, একজন পুলিশ অফিসার যিনি নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন বলেন: সকাল ৯:৩০ মিনিটে প্রথম বিস্ফোরণ ঘটে, এরপর জনগণ সেখানে সমবেত হলে পর পর আরো তিনটি বিস্ফোরণ ঘটে।
এছাড়া আরো একটি নিরাপত্তা সোর্স জানিযেছে: পাসপোর্ট অফিসের একজন স্টাপের গাড়ীতে বোমা ফিট করা ছিল তিনি যখন অফিসে প্রবেশ করেন তখন প্রথম বিস্ফোরণটি ঘটে। এরপর জনগণ সেখানে সমবেত হলে পর পর আরো তিনটি বিস্ফোরণ ঘটে।
কারবালার নিরাপত্তা বাহিনী আজকের সন্ত্রাসবাদী বোমা হামলার পর, কারবালা শহরের মধ্যে যে কোন ধরণের যানবাহন প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে।
866872
captcha