IQNA

তিউনিশিয়া হতে প্রেরিত ত্রাণ গাজায় পৌঁছেছে

23:07 - September 25, 2011
সংবাদ: 2193069
আন্তর্জাতিক বিভাগ : তিউনিশিয়ার বিপ্লবী জনতা কর্তৃক প্রেরিত ত্রাণ গতকাল ২৪শে সেপ্টেম্বর রাফাহ সীমান্ত দিয়ে গাজায় পৌঁছেছে।
Alresalah এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ত্রাণবাহী এ বহরটির নাম করণ করা হয়েছে ‘কারামাত’। স্বৈরাচারী যয়নুল আবেদীন বিন আলী সরকারের পতনের পর এটিই হচ্ছে তিউনিশিয়া হতে গাজাবাসীর উদ্দেশ্যে প্রেরিত প্রথম ত্রাণবাহী বহর। যা তিউনিশিয়ার বিপ্লবী যুবকদের সহযোগিতায় গাজায় পৌঁছেছে।
রাফাহ সীমান্তের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন : কারামাত বহরটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিউনিশিয়ার রাজধানী হতে গাজা অভিমূখে রওনা হয়। অনুমোদন গ্রহণের জন্য কয়েকদিন মিশরের অবস্থানের পর গতকাল দুপুরে বহরটি গাজায় পৌঁছেছে।
ত্রাণবাহী এ বহরটিতে রয়েছে, ঔষধ, হুইল চেয়ার ইত্যাদি। এ বহরটিতে যয়নুল আবেদিন সরকারের পতনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কয়েকজন যুবকও ছিল।#866767
captcha