আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লিবিয়ার বিপ্লবী সৈন্যরা আজ স্বৈরচারী মুয়াম্মার গাদ্দাফী’র জন্মস্থান সেরাতে প্রবেশ করেছে। বিপ্লবীরা শহরের কেন্দ্রস্থল হতে মাত্র ২ কি.মি. দূরত্ব পর্যন্ত অগ্রসর হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, বিপ্লবী সৈন্যরা এ শহরের প্রবেশ ও জাফরন স্কয়ারে অবস্থান গ্রহণের পর গাদ্দাফী সমর্থকদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ বাঁধে।
লিবিয়ান বিপ্লবীদের কেউ কেউ বলছে যে, ন্যাটো বাহিনী’র সম্ভাব্য হামলা এড়াতে তারা অগ্রসর হওয়া হতে বিরত রয়েছে।#866611