IQNA

ইমাম সাদিক (আ.) এর শোকে শোকাহতদের উপর আলে সউদ ও আলে খলিফার ভাড়াটেদের হামলা

23:04 - September 25, 2011
সংবাদ: 2193072
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ষষ্ঠ ইমাম হযরত সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী যথাযথ মার্যাদায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাহরাইন ও সৌদি আরবে পালিত হয়েছে। বাহরাইনী শিয়ারা যখন এ মহান ইমামের শাহাদতের শোক অনুষ্ঠানে ছিলেন তখণ আলে সউদ ও আলে খলিফার ভাড়াটেরা আযাদারদের উপর হামলা চালিয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২৫শে শাওয়াল ইমাম সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকীকে আহলে বাইত (আ.) এর অনুসারীরা প্রতি বছর শোক মজলিশ ও আযাদারীর মধ্য দিয়ে পালন করে থাকে।
বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, সৌদি আরবেও এ দিবস উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। শিয়া অধ্যুষিত অঞ্চল মদিনা মুনাওয়ারাহ, ক্বাতীফ, উম্মে হাম্মাম ও সিহাত-এ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বাহরাইনে এ দিবস উপলক্ষে আয়োজিত শোক মজলিশে স্বৈরাচারী আলে সউদ ও আলে খলিফার ভাড়াটেরা হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উক্ত হামলার বেশ কিছু ভিডিও ক্লিপ ইউটিউটবেও প্রকাশ করা হয়েছে।#866434
captcha