Tempsreel এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লিবিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকের মুখপাত্র মুসা ইবরাহিম গতকাল রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে, গাদ্দাফী একজন দরিদ্র এবং সত্কর্মকারী মানুষ –এ কথা উল্লেখ করে বলেন : গাদ্দাফী বা তার পরিবারের কোন সদস্যই লিবিয়ার তেল হতে কোন সম্পদ হস্তগত করেনি। তারা লিবিয়ার হত দরিদ্র পরিবারসমূহের অন্যতম (!)
তিনি বলেন : কেউ এটা প্রমাণ করতে পারবে না যে, গাদ্দাফী বা তার পরিবারের সদস্যদের কোন ব্যক্তিগত ব্যাংক একাউন্ট রয়েছে বা তারা সম্পদশালী। আর এটা তার সম্ভ্রান্ত পরিবারের সৎ হওয়ার পেছনে অন্যতম দলীল (!) গাদ্দাফী শুধুমাত্র চায় সত্য বিষয়টিকে জানাতে। জীবন-যাপন স্টাইলের দিক থেকে গাদ্দাফী ও তার পরিবারের স্থান লিবিয়ার সাধারণ পরিবারের ন্যায়, এমনকি লিবিয়ার হত দরিদ্র পরিবার সমূহের অন্তর্ভূক্ত।
মুসা ইবরাহিম এমন দাবী করলেও বিগত মাসসমূহে সুইজারল্যান্ড ঘোষণা করেছে যে, এ দেশের বিভিন্ন ব্যাংকে গাদ্দাফী এবং তার পরিবারের সদস্যদের নামে ২৮ কোটিরও বেশী ইউরো (ইউরোপে ব্যবহৃত মুদ্রা) জমা রয়েছে।
বৃটেনের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে, গাদ্দাফীর পুত্র সাইফুল ইসলামের বৃটেনে একটি বাড়ী রয়েছে যার মূল্য ১ কোটি ৯০ লাখ ডলার।#867274