IQNA

গাদ্দাফির গুপ্তস্থান পাওয়া গেছে

19:55 - September 28, 2011
সংবাদ: 2195247
আন্তর্জাতিক বিভাগ: লিবিরয়ার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেছেন; সেদেশের পদচ্যুত স্বৈরাচারী সরকার গাদ্দাফি, লিবিয়ার সীমান্তবর্তী পশ্চিম এলাকার গাদামেস শহরে লুকিয়ে আছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা)রয়টার্সের উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে: লিবিয়ার সামরিক কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা হিশাম আবু-হাজির বলেছেন: গাদামেস শহরে গাদ্দাফির হদসি পাওয়া গেছে। মনে হয় লিবিয়ার পশ্চিম সীমান্তের "আল তাওয়ারেক" গোত্রের সহায়তায় গাদ্দাফি সেখানে পালিয়ে আছে।
তিনি বলেন: "গাদামেস শহর"যেহেতু লিবিয়ার পশ্চিমে অবস্থিত: "আল তাওয়ারেক" গোত্র গাদ্দাফির সমর্থক তাই সেখানে তার লুকিয়ে থাকা অসম্ভব নয়।
বলাবাহুল্য: লিবিয়ার স্বৈরাচারী সাশক বিপ্লবীদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে এবং তার কন্ট্রলে থাকা শেষ দুটি শহর "সেতর"ও"বিন ওয়ালিদ"ও তার হাত ছাড়া হয়ে গেছে।
869358
captcha