আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইল উক্ত হামলা চালানোর পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, গাজা উপত্যকার ‘আল-মাগাজী’ অঞ্চলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ভবনের উপর আকাশ হতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এ হামলা এমতাবস্থায় চালানো হল যখন, ফিলিস্তিন মুক্ত করণ সংস্থার নির্বাহী পরিষদ, মাহমুদ আব্বাসের নেতৃত্বে জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের আবেদন পত্র উক্ত সংস্থার সদস্যদের নিকট প্রদানের পর জায়নবাদী ইসরাইলের সাথে সংলাপে বসার বিষয়ে চারটি দলের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে।
এ সংস্থার নির্বাহি পরিষদ ঘোষণা করেছে যে, যতদিন পর্যন্ত জায়নবাদী ইসরাইলী নেতাদের মাঝে দায়িত্ব পরায়ণতা পরিলক্ষিত না হবে ততদিন পর্যন্ত জায়নাবাদীদের সাথে সংলাপ ফলপ্রসু হবে না।# 870131
......