লেবাননের নূর রেডিও চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ বাহিনী’র আন্তর্জাতিক বিভাগের প্রধান আম্মার মুসাভী গতকাল লেবাননে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ‘এ্যাঞ্জেলিনা ইঞ্জোরেস্তে’র সাথে সাক্ষাত করেছেন। এ সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ঘটমান বিভিন্ন ঘটনার বিষয়ে মতবিনিময় করেন।
হিজবুল্লাহ’র পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, জনাব মুসাভী এ সাক্ষাতে মধ্যপ্রাচ্যে ঘটমান ঘটনাবলীর বিষয়ে হিজবুল্লাহ বাহিনী’র অবস্থান ও দৃষ্টিভঙ্গী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির উদ্দেশ্যে তুলে ধরেন।
এ সাক্ষাতে লেবানন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার পারস্পারিক সহযোগিতার বিষয়টিও পর্যালোচিত হয়।#870582
......