ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) উদ্ধৃত আল আলম নিউজ নেটওয়ার্ক ইনফরমেশন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহামান্য আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর ভাষণ আল আলম, প্রেস টিভি, আল জাজিরা মোবাশের, আল মানার, আল ফোরাত, রক্ত, আফাক, এন বি এ, আল কুদস, ফিলিস্তিন আল ইয়াওম, আল কাওছার এবং আল ইত্তিজাহতে সরাসরি সম্প্রচারিত হয়েছে।
এই আন্তর্জাতিক সম্মেলন, সকাল দশটায় পবিত্র কোরান থেকে তিলাওয়াতের পর ইরানের পার্লামেন্টের স্পিকার, "আলী লারিজানির," বক্তৃতার মাধ্যমে শুরু হয়।
পঞ্চম ফিলিস্তিনি ইন্তিফাদা সাপোর্টিং আন্তর্জাতিক সম্মেলন দুই দিন ব্যাপি চলবে। এই সম্মেলনটি শত শত দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তেহরানে অনুষ্ঠিত হচ্ছে এবং এর স্লোগান হচ্ছে "ফিলিস্তিনিদের স্বদেশ, ফিলিস্তিনিদের"।
বিশ্বের ইসলামিক দেশসমূহের সকল আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সম্পদ এবং ক্ষমতাকে ব্যবহার করে ফিলিস্তিনিদের প্রাথমিক অধিকারকে ফিরিয়ে দেয়ার চেষ্টাই এই সম্মেলনের প্রধান লক্ষ। যেমন: ফিলিস্তিননিদেরকে দখলদারিত্বের হাত থেকে মুক্তি, বাইতুল মুকাদ্দাস মুক্ত করা, উদ্বাস্তুদের পূর্নবাসন করা ইত্যাদি।
870836