IQNA

7:28 - October 03, 2011
সংবাদ: 2197680

পূনরায় ইসলামের প্রতি অবমাননা করেছে জায়নবাদীরা

আন্তর্জাতিক বিভাগ : টিস্যু পেপার উত্পাদনকারী জায়নবাদী এক কোম্পানী এক অবমাননাকর পদক্ষেপে পবিত্র বাক্য ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ কে টিস্যু পেপারের উপর ছাপিয়েছে।

আল-মানারের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসরাইলী এ কোম্পানী ঐ টিস্যুগুলোকে অধিকৃত ফিলিস্তিনীর সকল রেস্টুরেন্ট ও বিপণীকেন্দ্রগুলোতে সাপ্লাই দিয়েছে।
‘ফিলিস্তিন ৪৮ ইসলামি মুভমেন্ট’ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এ পদক্ষেপের মাধ্যমে মুসলমান ও ইসলামি নিদর্শনের অবমাননা করা হয়েছে। কেননা ব্যবসায়ীক উদ্দেশ্য হাসিলের জন্য এ পন্য উত্পাদনে ইসলামী লেখা ব্যবহৃত হয়েছে।
উক্ত বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ইসরাইলী কোম্পানী দাল্লালে’র (Dallal) উচিত ফিলিস্তিনী মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনা করা ও ইসলামের অবমাননাকারী এ পন্য বাজার হতে ফেরত নেয়া।
এ পদক্ষেপ মুসলমানদের উস্কে দেয়া এবং টানাপোড়ন বৃদ্ধি করার অসৎ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে –এ কথা উল্লেখ করে ‘ফিলিস্তিন ৪৮ ইসলামি মুভমেন্ট’ উক্ত বিবৃতিতে আরো বলেছে যে, ইসরাইলী কোন কোম্পানী কি তওরাত বা ইঞ্জিল হতে কোন বাক্য টিস্যু পেপারের উপর লেখার ধৃষ্টতা দেখাবে? এ ধরণের পদক্ষেপ শুধুমাত্র টানাপোড়ন বৃদ্ধি, মুসলমান ও ইসলামি নিদর্শনের প্রতি অবমাননার উদ্দেশ্যে তারা গ্রহণ করে থাকে।#871322
captcha