ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে সংবাদ দ্বারা উদ্ধৃত: তিন দিনের এই সম্মেলন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ তাকী আনসারীপুরের উপস্থিধতিতে ধর্মীয় বিশ্ববিদ্যালয়ে শিয়াদের সাথে ক্যাথলিকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই রিপোর্ট অনুযায়ী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ তাকী আনসারীপুর বলেছেন: এই সংলাপ ক্যাথলিকদের এবং ওস্তাদ মুহাম্মাদ আলী শুমালীর প্রচেষ্ঠায় অুষ্ঠিত হয এবং তাতে মহামান্য শিক্ষকগণ যেমন: ওস্তাদ মোহসেন জাওয়াদীও উপস্থি ছিলেন। এর পূর্বের আলোচনা সিরিজের ২০০৩, ২০০৫ সালে এবং ২০০৭ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
রোমে শিয়া পরিচিতি বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেন এই সম্মেলনটি শিয়া ও ক্যাথলিকদের মধ্যে কিভাবে ইবাদত ও প্রার্থনা করা হয় সে বিষয়ে আলোচনা হয় । তিনি বলেন: আমি এই সম্মেলনে একটি প্রবন্ধ পাঠ করি যেটাতে আমি শিয়াদের ইবাদত. নামাজ,দোয়া এবং প্রার্থনা সম্পর্কে আলোকতপাত করেছি এবং তা ক্যাথলিকদের মনোযোগ আকর্ষন করেছে।
তিনি আরো বলেন: এই সম্মেলনে যে সকল প্রবন্ধ উপস্থাপন হয়েছে তা পরবর্তিতে ছাপানো হবে এবং এটা অব্যহত থাকবে।
মুহাম্মাদ তাকী আনসারী পুর সব শেষে বলেন: ক্যাথলিকরা এবং সকলেই বলেন যে, আপনাদের সাথে আমাদের ইবাদত বন্দেগীর অনেক মিল আছে। শিয়াদের ইবদতের মূল উৎস কোরআন সুতরাং কোরআনকে মাদন্ড ধরে আমাদেরকে সকল ধর্মের সাথে ভাল সম্পর্ক রেখে চলতে হবে।
আল্লাহ যেমন হযরত মূসা (আ.)-কে বলেছেন: এমনকি ফেরাউন সাথেও ভাল ব্যাবহার কর অথচ ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করত।
871304