ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনার) সংবাদপত্র উদ্ধৃত "আল শারক» প্রিন্ট আলজেরিয়ার রিপোর্ট: লিবিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট মুস্তাফা আব্দুল জলিল এসম্পর্কে বলেন: লিবিয়ায় কিছু চরমপন্থী প্রবণতাও আছে, কিন্তু লিবিয়ার ৯০ শতাংশ হল মধ্যপন্থী মুসলিম জাতি।
তিনি বলেন: লিবিয়ায যে শক্তিশালী মধ্যপন্থী ইসলামী সংগঠণ রয়েছে তার মোকাবেরায় চরমপন্থীদের সংখ্যা খুবই নগন্য এবং তাদের কোন অস্তিত্বও নেই।
আব্দুল জলিল বলেন: লিবিয়া জাতীয় সমর্থন কাউন্সিলের প্রতিনিধিদের মধ্যে যারা কিনা জনগণের নির্বাচিত প্রতিনিধি কোন চরমপন্থী নেই।
তিনি আরো বলেন: নি:সন্দেহে নতুন মুক্ত এবং স্বাধীন লিবিয়ার আইন প্রনয়নের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হবে ইসলাম অন্য কোন কিছূ নয়। তাই আমাদের সম্পর্কে বিদেশী প্রতিবাদকারী যা ইচ্ছা বলুক।
লিবিয়ার জাতীয় সমর্থন কাউন্সিলের প্রেসিডেন্ট সব শেষে বলেন: এটি সম্পূর্ণরূপে একটি আভ্যন্তরীণ ব্যাপার এবং এ বিষয়ে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।
873198