IQNA

কারবালা শহরে শিয়া আলেম নিহত

21:57 - October 13, 2011
সংবাদ: 2204339
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী কারবালা শহরের পূর্ব অঞ্চলে অবস্থিত ‘সাইফ সায়াদ’ এলাকায় শিয়া মাযহাবের বিশিষ্ট ধর্মীয় আলেম মাহান্দ মে’মার (আবু যায়নাব) উপর হামলা চালিয়েছে, উক্ত হামলায় জনাব মে’মার ও তার গাড়ী চালক শাহাদত বরণ করেছেন।
নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল মঙ্গলবার অজ্ঞাত পরিচয়ের একদল সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়িতে চড়ে হুজ্জাতুল ইসলাম শেইখ মাহান্দ মে’মার ওরফে আবু যায়নাবের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের সাইলেন্সার ধারী অস্ত্রের গুলিতে তিনি শাহাদত বরণ করেন। তিনি এ সময় মাগরিব ও এশার নামায শেষে গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় আবু যায়নাব এবং তার সাথী শাহাদত বরণ করেছেন।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে তদন্ত অব্যাহত রয়েছে।
বলাবাহুল্য যে, গত মাসে কারবালা শহরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা প্রথম পদক্ষেপে গত ২২শে সেপ্টেম্বর আল-নাখিব অঞ্চলে সিরিয়াগামী একটি কাফেলার উপর হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে।
এদিকে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কারবালা শহরের পাসপোর্ট অফিসের সম্মুখে ৪টি বিস্ফোরণ ঘটে। উক্ত ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছিল।#878409
captcha