রাজনৈতিক ও সামাজিক বিভাগ : জামায়াতে ইসলামি পাকিস্তানের আমির বলেছেন : বিশ্বের ভবিষ্যত ইসলামের সাথেই সম্পৃক্ত, কেননা ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা বিশ্বের সকল সমস্যাবলি সমাধান ও সন্ধি প্রতিষ্ঠা করতে পারে।
বার্তা সংস্থা Sana এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে অবস্থিত লাহোর বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ভাষণে জনাব মুনাওয়ার হুসাইন বলেন : ইউরোপ ও আমেরিকায় সাধারণ জনগণের বিক্ষোভ এ বিষয়টি স্পষ্ট করে দেয় যে, তারা পুঁজিবাদী জীবন ব্যবস্থার উপর আস্থাশীল নয়।
তিনি বলেন : অতিতে আমরা সোশ্যালিজম ও কম্যুনিজমের পরাজয় দেখেছি। বর্তমানে পশ্চিমা জনগণ পুঁজিবাদী সরকারের প্রতি তাদের আস্থাহীনতার প্রকাশ ঘটিয়েছে।
জামায়াতে ইসলামি পাকিস্তানের আমীর বলেন : ইসলামি জীবন ব্যবস্থাই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষকে মানুষের বন্দীত্ব হতে মুক্তি দিয়ে মহান আল্লাহর বন্দেগীর প্রতি নির্দেশনা দিতে পারে।#881412