ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) সংবাদসংস্থা থেকে উদ্ধৃত «নুন»এর রিপোর্ট: পবিত্র শহর কারবালায় প্রসিদ্ধ শিয়া আলেম মোহাদ্দেছ মোয়াম্মার মঙ্গলবার সন্ধায় হত্যা হয়েছে এবং হত্যাকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
এই শিয়া আলেম ঐ রাত্রে ইশার নামাজের পর নিজ গাড়িতে করে বাড়ীর দিকে রওনা হয়েছিলেন। অপর একটি গাড়ি থেকে সশস্ত্র এক ব্যক্তি তাকে গুলি করে।
এই হত্যাকারি বন্দুক (silencercer) দিয়ে গুলি করে শেখ মোহাদ্দেছ মোয়াম্মার যার উপাধি (ডাকনাম) আবু জায়নাব এবং তার ড্রাইভারকে শহিদ করে।
শেখ মোহাদ্দেছ মোয়াম্মারের শহিদ হওয়ার সংবাদ প্রচার হওয়ার পর সৈন্য বাহীনি ঐ স্থানে উপস্থিত হন এবং খুনিকে আটক করার জন্য তাদের অনুসন্ধান চালায়।
বলা হয়েছে, গত মাসে ১২ই সেপ্টেম্বরে এই শহরের আল-খাইব অঞ্চলের ২২ জন লোক সিরিয়ার উদ্দেশ্য রওনা হওয়ার সময় সন্ত্রাসিদের হাতে শহিদ হয়েছে।
আরো বলা হয়েছে যে, কারবালায় পাসপোর্ট অফিসের পাশে সন্ত্রাসিরা ৪ বার বোমা বিস্ফোরণ করে কারবালার অনেক অধিবাসীদেরকে শহিদ এবং অহত করেছে।
878409