আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুবরাজ সুলতান বিন আব্দুল আযিয ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি চিকিত্সার জন্য ২ সপ্তাহ পূর্বে যুক্তরাষ্ট্রে যান।
সুলতান বিন আব্দুল আযিয ১৯৩১ সালের ৫ই জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সৌদি আরবের পরবর্তী বাদশাহ, বর্তমান উপ প্রধানমন্ত্রী এবং বিমান ও প্রতিরক্ষামন্ত্রী।
উল্লেখ্য, সুলতান বিন আব্দুল আযিয ছিলেন বাদশা আব্দুল আযিযের ১৫তম সন্তান।#884211