আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ বিবৃতিটি ৯১ জন ব্যক্তিত্বের স্বাক্ষরের সাথে প্রচার করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হিউম্যান রাইট্স ওয়াচের সাথে সংযুক্ত ব্যক্তিত্বরা।
এ বিবৃতিতে রাজনৈতিক বন্দীদের বিষয় এবং যাদেরকে কোন অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়কে বড় একটি বিষয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে যে বিষয়ে এদেশের অনেক লোক, সংগঠন, প্রতিষ্ঠান এবং অধিকার বিষয়ক ব্যক্তিত্বরা আশংকিত।
ঐ বিবৃতিতে তারা নতুন যুবরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী, কারাগারের বিষয় এবং দেশ ত্যাগে নিষিদ্ধ ব্যক্তিদের বিষয় বিবেচনায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা ঘোষণা করেছিল যে, সৌদি আরবের হাজার হাজার রাজনৈতিক বন্দী এদেশের বিভিন্ন কারাগারে বিচার বিহীনভাবে আটক রয়েছেন।#889194