IQNA

মার্সেই শহরে বড় মসজিদ নির্মাণের অনুমোদন বাতিল করে দিল ফ্রান্স আদালত

23:07 - October 29, 2011
সংবাদ: 2213922
সাংস্কৃতিক বিভাগ : পার্কিং নির্মাণ বিষয়ক আইন ভঙ্গ এবং শহরের পরিবেশের সাথে অসামঞ্জস্য হওয়ার অজুহাতে মার্সেই শহরের বড় মসজিদ নির্মাণের অনুমোদন বাতিল করে দিয়েছে ফ্রান্স আদালত।
Islam Today এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্সেই শহরের বড় মসজিদ নির্মাণের অনুমোদন ২০০৯ সালে প্রদান করা হয়। কিন্তু স্থানীয় লোকজন ও ঐ অঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগের কারণে মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। ফ্রান্সের ডানপন্থী দল এ মসজিদ ব্যাপক পরিসরের নির্মিত হওয়ার বিষয়ে অভিযোগ তুলে এর বিরোধিতা করে।
২ কোটি ২০ লাখ ইউরো বাজেটে মার্সেই শহরের উত্তর অঞ্চলে অবস্থিত সেন্ট লুই’তে ঐ মসজিদে নির্মাণ কাজ শুরু করা হয়। এ মসজিদের উপরে ২৫ মিটার দৈর্ঘ্যের একটি মিনার নির্মাণের কথা ছিল এবং এ মসজিদের ধারণ ক্ষমতা ছিল ৭ হাজার মুসুল্লী।
আগামী বছর এ মসজিদ উদ্বোধনের কথা ছিল। এ মসজিদের সাথে ছিল একটি কুরআনিক স্কুল, গ্রন্থাগার, রেস্টুরেন্ট এবং একটি ছাপাখানা।
উল্লেখ্য, ইউরোপের মধ্য হতে সবচেয়ে অধিক সংখ্যক মুসলমান ফ্রান্সে বসবাস করে এদেশের মুসলমানদের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখ উল্লেখ করা হয়েছে।#888900
captcha