ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), খুজেসতান শাখা; খুজেসতানের চার জন আরবী ভাষী কবি, কবিতা পাঠের জন্য আন্তর্জাতিক সম্মেলন “ইসলামী জাগরণে” আমন্ত্রিত হয়েছেন।
এই অনুষ্ঠানে অরবী বিভিন্ন দেশের যেমন, টিউনিসিয়া, লিবিয়, আলজেরিয়া, সুদান, বাহরাইন, সৌদি আরব ও ইরাকের কবিগণ উপস্থিত থাকবেন।
“ইসলামী জাগরণ” এই সম্মেলনে খুজেসতানের অন্যান্য কবিগণ যার ইসলমী জাগরণের উপর কবিতা লিখেছেন তাদেরকেও নিমন্ত্রন করা হয়েছে। পর্যায়ক্রমে “ইসলামী জাগরণ” এই সম্মেলন তেহরানেও অনুষ্ঠিত হবে।
খুজেসতানের কবিগণ কাসিম ইবনে রাশেদ, ফারহান আসাদ, ফারহান চেননি এবং সালেম সাওয়ারি এই সম্মেলনে অংশগ্রহন করবে।
এই সম্মেলন দুই দিন ব্যাপি অনুষ্টিত হবে।
#889979