Haj information ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রদর্শনী মদিনার আমির আব্দুল আযিয বিন মাজেদ বিন আব্দুল আযিযে’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এবং গতকাল হতে পরিদর্শনকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ প্রদর্শনী মদিনার আমিরের উদ্যোগে সৌদি আরবের ৪০টি সরকারী ও বেসরকারী সংস্থার অংশগ্রহণে ১৫ দিন যাবত অব্যাহত থাকবে।
মদিনার হজ্ব বিষয়ক পরিষদের প্রধান মুহাম্মাদ মুস্তাফা আল নাওমান বলেছেন : হজ্বের মৌসুম শুরু হওয়ার আগে অনুষ্ঠিত এ প্রদর্শনী প্রায় ২ লক্ষাধিক লোক পরিদর্শন করেছেন।#896915