IQNA

22:35 - November 16, 2011
সংবাদ: 2223600

বাগদাদের উত্তরে ইরানি যায়েরদের উপর হামলা

আন্তর্জাতিক বিভাগ : ইরানি যায়েরদেরকে বহনকারী বাসের রাস্তায় বোমা বিস্ফোরণে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

আল আলাম চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্র ঘোষণা করেছে যে, আজ (১৬ই নভেম্বর) সকালে বাগদাদের উত্তর অঞ্চলে ইরানি যায়েরদেরকে বহনকারী বাসের রাস্তায় বোমা বিস্ফোরণে ১ জন ইরাকি নিহত এবং অপর ৫ জন ইরানি আহত হয়েছে।
উল্লেখ্য, বিগত ৫ সপ্তাহে এ নিয়ে চতুর্থবারের মত ইরানি যায়েররা ইরাকে সন্ত্রাসী হামলার শিকার হল।#899574
captcha