IQNA

20:09 - November 19, 2011
সংবাদ: 2224877

ইন্দোনেশিয়ায় হজ্ব বিষয়ক কমিটি গঠিত হবে

আন্তর্জাতিক বিভাগ : ইন্দোনেশিয়ার জাতীয় সংসদের প্রতিনিধিগণ এদেশের হাজ্বীদের সুবিধা-অসুবিধা বিবেচনা এবং তাদের অফিশিয়াল কাজসমূহকে সহজ করার নিমিত্তে একটি হজ্ব বিষয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

Pemointeractiv এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ কমিটি সরাসরি এদেশের রাষ্ট্রপতির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
চলতি বছরে ইন্দোনেশিয়ান হাজ্বীদের বিভিন্ন সমস্যা সৃষ্টির বিষয় দৃষ্টিতে রেখে এদেশের সাংসদগণ হজ্ব বিষয়ক আইন সংস্কারের উদ্দেশ্যে এর উপর পূনরায় আলোচনা ও নতুন কমিটি গঠনের প্রস্তাব রেখেছে।
সাংসদ আদোঙ্গ রুচিয়ান্টা হজ্বের খরচ বেশী হওয়ার কথা উল্লেখ করে বলেন : ইন্দোনেশিয়া হাজ্বীরা যে অর্থ হজ্ব বাবদ প্রদান করে থাকে তা দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ অপেক্ষা অনেক বেশী। দৃষ্টান্তস্বরূপ মালয়েশিয়ান হাজ্বীরা ২৫০০ ডলার, ফিলিপাইনের হাজ্বীরা ১৫০০ ডলার প্রদান করে থাকে, কিন্তু ইন্দোনেশিয়ান হাজ্বীদেরকে ৩৫০০ ডলার দিতে হয়।#899529

captcha