IQNA

মহরম মাসের প্রথম রাতে নারীদের শোকানুষ্ঠানে আলে খলিফার সৈন্য বাহিনীর আক্রমণ

0:08 - November 28, 2011
সংবাদ: 2230071
আন্তর্জাতিক বিভাগ: আলে খলিফার সৈন্য বাহিনী, মহরম মাসের প্রথম রাত, ২৬-শে নভেম্বরে, টিয়ার গ্যাস এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে বাহরাইনের শিয়া নারীদের উপর হামলা করেছে।

ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা),"আবা" সংবাদ সংস্থার উদ্ধৃত রিপোর্ট: আলে খলিফার সৈন্যবাহিনীরা, "ওয়ালি" গ্রামে নারীদের শোকানুষ্ঠানে হামলা করার পর, বাহরাইনের নারী কর্মী "যায়নাব আল-খাওয়াজে"-কে গ্রেফতার করেছে।
বাহরাইনের সৈন্যবাহিনীরা "ওয়ালী" গ্রামে আক্রমণের সাথে সাথে আশে পাশের গ্রামগুলোতে টিয়ার গ্রাস এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছে।
কিছু সংখ্যক মহিলা পুলিশ, জল্লাদ আলে খলিফার সাহায্যকারী, অসামরিক পোশাক পরিচ্ছদ করে নারীদের শোকানুষ্ঠানে হামলা করে এবং "যায়নাব আল-খাওয়াজে"-কে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যায়।
905945#
captcha