আন্তর্জাতিক বিভাগ: ইমাম হোসাইন (আ.) এবং কারবালার শহীদদের শোকানুষ্ঠান ৩০-শে নভেম্বর, ফ্রান্সের রাজধানী প্যারিসে, “বিনতে জাহরা (সালা.)” ইসলামী সোসাইটিতে অনুষ্ঠিত হবে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), «fr-beytolzahra» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: ফ্রান্সের “বিনতে জাহরা” ইসলামী সোসাইটি ঘোষণা করেছেন, মহরম মাস এবং ইমাম হোসাইন (আ.)-এর শহীদ দিবস উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান, ৩০-শে নভেম্বর বুধবার, স্থানীয় সময় ১৮টা থেকে শুরু হবে।
আরো বলেছেন, এই শোকানুষ্ঠান ৫-ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাগরিব এবং ঈসার নামাজের পর জিয়ারতে আশুরা এবং মাতম ও মার্সিয়া পাঠ করবে।
এবং “বিনতে জাহরা” ইসলামী সোসাইটিতে ৬-ই ডিসেম্বর আশুরার দিনে, স্থানীয় সময় দুপুর ১১টায় শোকানুষ্ঠান শুরু হবে।
907532#