Lepost এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সর্বপ্রথম ইসলামি সামাজিক ওয়েব সাইটের পরিচালক ‘আহমাদ আযিমোভ’ গত পরশু ইস্তাম্বুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন : সামাজিক ওয়েব সাইট সালাম ওয়ার্ল্ড (salamworld.com) ২০১২ সালের প্রথমদিকে ইস্তাম্বুলে চালু করা হবে।
তিনি বলেন : বর্তমানে আমরা ইসলামি বিভিন্ন কেন্দ্র হতে ইসলামি মূল্যবান গ্রন্থাবলী ও সূত্রাবলী ক্রয়ের কাজ করছি, যাতে উইকিপেডিয়ার পদ্ধতিতে একটি ইসলামি বিশ্বকোষ চালু করা সম্ভব হয়। আর একে আমরা ইসলামি সামাজিক ওয়েব সাইটে ইউজারদের জন্য উপস্থাপন করবো।
জনাব আযিমোভ বলেন : আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী ৩ বছরের মধ্যে ৫০ কোটি’র অধিক ইউজারকে এ সাইটের প্রতি আকৃষ্ট করা এবং এ সাইটের সাইটের সদস্য বানানো। এ সামাজিক ওযেব সাইটে ইসলামি বিভিন্ন শিক্ষা সম্পর্কিত আলোচনা উপস্থাপন করা হবে, আর কোন ইউজারই পবিত্র কুরআন বিরোধী বা ইসলামকে অবমাননাকারী কোন লেখা এতে প্রকাশ করতে পারবে না।#909402