ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা)-এর বরাত দিয়ে ইউরোপ শাখার রিপোর্ট: রাশিয়ান সরকারী যাদুঘরের কর্মচারী পরিষদ জানিয়েছেন, এই প্রদর্শনী ৮-ই ডিসেম্বর শুরু হয়েছে এবং শতাধিক ইসলামী শিল্প, জনসাধারণের মধ্যে প্রদর্শিত হয়েছে।
এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য জনসাধারণের মধ্যে ইসলামী সভ্যতার সুন্দর শিল্প গুলোর সংগ্রহ এবং পরিচয় তুলে ধরা।
উল্লেখ করা প্রয়োজন যে, সেন্ট পিটার্সবার্গ শহরে এই প্রদর্শনী হওয়ার সাথে সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন, মালয়েশিয়ার “ইসলামী শিল্প” যাদুঘর এবং সিঙ্গাপুরে “পূর্ব সভ্যতা” যাদুঘরে এই “ইসলামী শিল্প স্থাপত্য” প্রদর্শনী প্রদর্শন করা হবে।
912755#