IQNA

19:23 - December 17, 2011
সংবাদ: 2240232

নাইজেরিয়ায় “ইসলাম ও বর্তমান যুবক” সম্মেলন উদযাপন

বিজ্ঞান বিভাগ: নাইজেরিয়ায়, ইরানী কালচার কাউন্সিলারের প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক ইসলামিক দলের সহযোগিতায় “ইসলাম ও বর্তমান যুবক” সম্মেলন ১৫-ই ডিসেম্বর, বৃহস্পতিবারে উদযাপন হয়েছে।

ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), ইসলামী সাংস্কৃতিক ও সম্পর্ক সংস্থার উদ্ধৃত রিপোর্ট: এই সম্মেলন, নাইজেরিয়ার "Avbv" রাষ্ট্রের "Tyba" হলে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে “বর্তমান যুবকদের চ্যালেঞ্জ”, “পৃথিবীর বিভিন্ন দেশ এবং ইসলাম সমাজে যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব”, “ইসলামী শত্রুদের পরিকল্পনা ও মুসলিম যুবকদের ভিন্নমূখীকরণ ও ইসলামী শত্রুদের মোকাবেলা করা”।
এক দিনের এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের যুব বিষয়ক বিশেষজ্ঞ, ইরানী কালচার কাউন্সিলার এবং “Avbv” রাজ্যের গভর্নর ও যুব মন্ত্রী সহ আরো অনেকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।
915902#
captcha