IQNA

আয়াতুল্লাহ খুয়ী (রহ.) ফাউন্ডেশনে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম পরিষদ

6:54 - January 04, 2012
সংবাদ: 2250887
আন্তর্জাতিক বিভাগ : যুক্তরাষ্ট্রের মুসলিম পরিষদ বিবৃতি প্রদানের মাধ্যমে আয়াতুল্লাহ খুয়ী (রহ.) ফাউন্ডেশন ও ‘নিউইয়র্কে’র ‘কুইন্স’ অঞ্চলে মুসলমানদের বাড়ীতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
আল-আহরাম ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মুসলিম পরিষদ গতপরশু (২রা জানুয়ারী) রাতে প্রকাশিত বিবৃতিতে ঘোষণা করেছে যে, এ ঘটনা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, কেননা এর ফলে সমাজে টানাপোড়ন ও সহিংসতার বৃদ্ধি ঘটবে। আমরা আয়াতুল্লাহ আল উজমা খুয়ী (রহ.) ফাউন্ডেশনে হামলার –যখন এর অভ্যন্তরে ৮০ জন মুসল্লি অবস্থান করছিল- নিন্দা জানাই।
এ প্রতিবেদনে বলা হয়েছে যে, নিউইয়র্কের গভর্নর মসজিদ অভ্যন্তরে বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে চালানো ঐ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিউইয়র্ক পুলিশ ঘোষণা করেছে, নিউইয়র্ক ইসলামি কেন্দ্র ও মুসলমানদের বাড়ীতে হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তারা ধারণা করছে যে, ‘ডেইলী’ অঞ্চলে অগ্নিকাণ্ডের সাথে এ ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে।
আয়াতুল্লাহ আল উজমা খুয়ী (রহ.) ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা ফাউন্ডেশনের দরজায় বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে ফাউন্ডেশনে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। সৌভাগ্যক্রমে শুধুমাত্র দরজা কিঞ্চিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুততার সাথে উক্ত আগুন নিভিয়ে ফেলা হয় এবং এতে কেউ আহত হয়নি।
এছাড়া ফাউন্ডেশনের নিকটে অবস্থিত মুসলমানদের একটি দোকানও হামলার শিকার হয় এবং কয়েক ঘন্টা পরে একটি হিন্দু কেন্দ্র ও একটি খ্রিষ্টান গীর্জাতেও বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে হামলা চালানো হয়।#928063
captcha