IQNA

“বিশ্ব যাদুঘর” বই প্রকাশিত হয়েছে

17:24 - January 04, 2012
সংবাদ: 2251469
আন্তর্জাতিক বিভাগ: “ইসলামিক যাদুঘরের গঠন এবং ক্রমবিকাশ” বইটি ইসলামী বিজ্ঞান ও সংস্কৃতি (ISESCO) শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আরবি ভাষায় প্রকাশিত হয়েছে।
“ISESCO” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ৩০৪ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি সিরিয়ার উত্তরাঞ্চলের পুরাকীর্তি এবং যাদুঘরের সাবেক পরিচালক “সওয়াকই সাছ”-এর সহায়তায় সংকলিত হয়েছে।
ISESCO-এর জেনারেল সেক্রেটারি জানান এই বইটি বিষয়বস্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন, শিল্প ও পুরাকীর্তি সংগ্রহ এবং তা রক্ষা করা এবং যাদুঘর উন্নয়ন।
তিনি আরও বলেছেন, ISESCO সংগঠন সবসময় লক্ষ্য রেখেছে কিভাবে ইসলামি দেশগুলোর যাদুঘরগুলো উন্নয়ন করা যায় এবং নিজেদের কার্যক্রমের মাধ্যমে ইসলামিক ঐতিহ্য ও ইসলামী সভ্যতাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।
928560 #
captcha