IQNA

বাহরাইনের মানবাধীকার কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছে আল-উইফাক ইসলামিক সোসাইটি

22:57 - January 08, 2012
সংবাদ: 2253476
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের আল-উইফাক ইসলামিক সোসাইটি, এদেশের মানবাধিকার বিষয়ে সক্রিয় ব্যক্তিত্ব ‘নাবিল রাজাবে’র উপর হামলা ও তাকে প্রহারের নিন্দা জানিয়েছে। তারা এ পদক্ষেপকে স্বৈরাচারী আলে খলিফা সরকারের অপরাধকর্মের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে বলে আখ্যায়িত করেছেন।
আল-উইফাক ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত শুক্রবার (৬ই জানুয়ারী) বিকেলে মানামাতে অনুষ্ঠিত বাহরাইনের মানবাধিকার কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে –যারা গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে সমাবেত হয়েছিলেন- স্বৈরাচারী আলে খলিফা সরকারের ভাড়াটেরা হামলা চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদেরকে ব্যাপক প্রহার করেছে।
গতপরশুর হামলায় বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহসাধারণ সম্পাদক ‘নাবিল রাজাবে’র উপর হামলা চালিয়ে তাকে ব্যাপক প্রহার করে গ্রেপ্তার করা হয়েছে। এ হামলায় নাবিল রাজাবের কার্যালয় প্রধান ‘সৈয়দ ইউসুফ লামহাফদাহ’ হাত ও পায়ের দিক থেকে গুরুতর আহত হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনের স্বৈরাচারী সরকারের বাহিনী গতপরশু এদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীদেরকে দমন ও ছত্রভঙ্গ করতে বিষাক্ত গ্যাস ব্যবহার করে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।#930281
captcha