Palestine info ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ ফাউন্ডেশন ঘোষণা করেছে যে, জায়নবাদী ১০ জন সৈন্য একজন গোয়েন্দা বিভাগের সদস্যের সাথে গত (৮ই জানুয়ারী) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদুল আকসায় প্রবেশ করে। তারা মসজিদুল আকসা অভ্যন্তরে প্রবেশ করে মসজিদের উঠানে টহল দিতে থাকে। তারা ইতিপূর্বে বহুবার হামলা চালালেও এভাবে প্রথমবারের মত মসজিদুল আকসা অভ্যন্তরে প্রবেশ করলো। তাদের এবারের হামলা একটি গুরুতর হুমকি স্বরূপ যা মসজিদুল আকসার জন্য একটি খারাপ ঘটনার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি ঐতিহাসিক দেয়াল উদ্ঘাটনের বাহানায় মসজিদুল আকসার দক্ষিনে সিলভান অঞ্চলে মাটি খোড়ার কাজ শুরু করেছে।
এছাড়া দখলদাররা মসজিদুল আকসার চারপাশে একটি গার্ডেন, যাদুঘর ও ইহুদি বসতি নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের আরবী স্বকীয়তা পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।#931700