IQNA

23:09 - January 19, 2012
সংবাদ: 2259797

বাংলাদেশে “বিশ্ব এস্তেমা” উদযাপন

আন্তর্জাতিক বিভাগ: হজ্বের পর মুসলমানদের বৃহত্তম ইসলামী অনুষ্ঠান “বিশ্ব এস্তেমা” বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী শহর টঙ্গীতে তুরাগ নদীর তীরে ১৫-ই জানুয়ারিতে লক্ষাধিক মুসলমানের উপস্থিতিতে শান্তির জন্য দোয়া এবং ইসলামী শিক্ষা পুনরুজ্জীবিত করার জন্য আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়েছে।

“3news” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: প্রায় ৪০ লাখ লোক তিনদিন ব্যাপী এই “বিশ্ব এস্তেমা” সমবেত হয়েছেন এবং জামাতের সাথে নামাজ, পবিত্র কোরআন পাঠ এবং ওলামাগণ তাদের বিশেষ বক্তৃতা প্রদান করেন।
১৯৬৬ সাল থেকে প্রতি বছরেই বাংলাদেশে “বিশ্ব এস্তেমা” অনুষ্ঠিত হচ্ছে। এই “বিশ্ব এস্তেমা” বাংলাদেশ ইসলামী প্রসারণ সংস্থার প্রচেষ্টায়, মুসলিম নীতি অনুসরণের আহবান ও ইসলামী শিক্ষা প্রসরণের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়েছে। আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি সহ বিভিন্ন ভাষায় বক্তৃতা প্রদান করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১৫ কোটি জনসংখ্যা এবং এদেশের ৯০ শতাংশ জনগণ মুসলমান।
936047#
captcha