IQNA

ব্রাজিলে ইমাম হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠান

3:11 - January 20, 2012
সংবাদ: 2259821
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: “সান পাভেল” শহরের শিয়া অধিবাসীরা “মোহাম্মাদ রসুলুল্লাহ (সা.)” মসজিদে, ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশার বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করেছেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ১২-ই জানুয়ারি স্থানীয় সময় রাত ৮ টায় শিয়া এবং সুন্নি ওলামা, খৃস্টান পাদ্রীবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই শোকানুষ্ঠান উদযাপিত হয়।
“মোহাম্মাদ রসুলুল্লাহ (সা.)” মসজিদের ইমাম “শেখ হোসেন”, ইমাম হোসাইন (আ.)-এর পূর্বপুরুষ, নৈতিক গুণাবলী, উদ্দেশ্য এবং ইমাম হোসাইন (আ.)-এর সাথীদের কথা আরবি ভাষায় বক্তৃতা প্রদান করেন।
935113#
captcha