ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র বাংলাদেশের প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী’র নিজস্ব বাসভবনে বিদেশী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ পবিত্র দিবস পালিত হয়েছে। উক্ত শোক অনুষ্ঠানে বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
যেয়ারতে আশুরা পাঠের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন মহান রাহবারের বাংলাদেশের প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী।# এ শোক অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা নাগাদ অব্যাহত থাকে।
এদিকে একই উপলক্ষে বাংলা ভাষাভাষী ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশেষ শোক অনুষ্ঠান পালিত হয়েছে পবিত্র কোম নগরীর ইমাম খোমেনী (রহ.) সাংস্কৃতিক ও শিক্ষা কমপ্লেক্সে।
হুজ্জাতুল ইসলাম জনাব মোঃ রফিকুল ইসলাম কর্তৃক যেয়ারতে আশুরার পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুজ্জাতুল ইসলাম শেখ শাহাদাত হুসাইন। অতঃপর মার্সিয়া পরিবেশনের পর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ও হাওযা ইলমিয়াহ’র (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) বিশিষ্ট শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব হেদায়েতী। সর্বশেষে নওহা ও মাতমদারী এবং যেয়ারত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
উল্লেখ্য অনুষ্ঠানটি কোমে অবস্থিত ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্সে বিকাল ৩:৩০ মিনিটে শুরু হয় এবং ৫:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে।#